রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূখণ্ডে ফেরাতে পারবে কিনা, সেই প্রশ্ন সামনে আসছে। আন্তর্জাতিক বিচার আদালত জাতিগত নিধন বা জেনোসাইডের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেওয়ার পরই উল্লাস করেছেন বাংলাদেশের কক্সবাজারের শিবিরগুলোয় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা।
এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এই রায়ের ওপর ভিত্তি করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল আরও চাপ তৈরি করবে।
তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন এবং দায়ীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই রায় কতটা ভূমিকা রাখতে পারবে এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে, রায় কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয় আন্তর্জাতিক বিচার আদালতকে। ফলে রোহিঙ্গাদের জন্য এই রায়কে প্রতীকী হিসেবেই দেখছেন অনেকে।
যদিও এটিকে 'ঐতিহাসিক রায়' বলে উল্লেখ করেছেন গাম্বিয়ার মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি।
মতামত দিন