Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম

দ্য হেগ: গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত ভারতের পড়শি দেশ মায়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) দোষী সাব্যস্ত করল তাদের। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যায় দোষী সাব্য়স্ত করা হল মায়া

দ্য হেগ: গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত ভারতের পড়শি দেশ মায়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) দোষী সাব্যস্ত করল তাদের। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যায় দোষী সাব্য়স্ত করা হল মায়ানমার। আন্তর্জাতিক ন্যায় আদালতের ইতিহাসে এই প্রথম কোনও দেশকে গণহত্যা চালানো দোষী সাব্যস্ত করা হল। তারা ১০০০০ রোহিঙ্গাকে হত্যা করেছে বলে জানাল ICJ. (Rohingya Muslim Genocide) দ্য হেগে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালত ICJ. বৃহস্পতিবার মায়ানমারকে দোষী সাব্যস্ত করল তারা। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যে সামরিক দমননীতি প্রয়োগ করা হয়, ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা, যাঁদের সিংহভাগ মুসলিম, তাঁদের যেভাবে দেশছাড়া করা হয়, সেই মামলাতেই এই রায় শোনাল ICJ.

(Myanmar Guilty of Genocide) আরও পড়ুন: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী ICJ-র প্রেসিডেন্ট উজি ইওয়াসাওয়া জানিয়েছেন, ৯-৬ রায়ে দোষী সাব্যস্ত হয়েছে মায়ানমার। দেখা গিয়েছে, উত্তরের রাখিন প্রদেশে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় তারা। আন্তর্জাতিক গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। পৃথিবীতে এই প্রথম কোনও দেশ গণহত্যায় দোষী সাব্যস্ত হল। নাৎজি গণহত্যার পর চতুর্থবার গণহত্যার অপরাধ নিয়ে রায় শোনাল ICJ. ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার তরফে মামলাটি দায়ের করা হয়েছিল। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে মায়ানমার সচেষ্ট হয়েছিল বলে জানায় তারা। গাম্বিয়া জানিয়েছিল, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মায়ানমার।

সেই মর্মে সিদ্ধান্ত নিক ICJ. পাশাপাশি, রোঙিঙ্গাদের বিরুদ্ধে সবরকমের বেআইনি কাজকর্ম বন্ধ করতে, গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দিতে আর্জি জানানো হয়। মায়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির লোকজন পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল বলেই পাল্টা তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করা হয়। আরও পড়ুন: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন কিন্তু ICJ-তে মায়ানমারের দাবি ধোপে টেকেনি। ICJ-র প্রেসিডেন্ট ইওয়াসাওয়া তিন ঘণ্টা ধরে যে রায় শোনান, তাতে বলা হয়, সমস্ত তথ্যপ্রমাণ বলছে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মায়ানমার সেনা। নিরীহ নাগরিকদের ধরে ধরে হত্যা করেছে, যৌন নির্যাতন চালিয়েছে। শিশুদের প্রতিও হিংস্র আচরণ করা হয়। এমনকি দলে দলে রোহিঙ্গারা যখন বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন, সেই সময়ও তাঁদের উপর হামলা চালানো হয়।

ICJ আরও জানিয়েছে, গণহত্যার লক্ষ্য নিয়েই দমনপীড়ন চালাতে নামে মায়ানমার। ব্যাপক নৃশংসতা চালিয়েছে তারা। এ থেকে একটিই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সংখ্যালঘু জনগোষ্ঠীর বড় অংশকে নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের মূল অভিপ্রায় ছিল। সাধারণ নাগরিকের হাতে অস্ত্রশস্ত্র উঠলে এমন ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে আগেই সতর্ক হওয়া উচিত ছিল তাদের। মায়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে, পুনর্বাসন দিতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗