ট্রাইব্যুনালে বিচারাধীন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পারিবারিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপা

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পারিবারিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কের ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ভবনটিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

হামলাকারীরা জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি ভবনটির নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। ওই বাসভবনে তাঁর ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং ভবন কমপ্লেক্সের অন্য অংশে বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বসবাস করতেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের কেউ ওই বাড়িতে বসবাস করছেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗