মাত্র ৪৮ ঘণ্টায় পরিকল্পনা, কেট-উইলিয়ামের জন্য এলাহী আয়োজন করণ জোহরের, কী ছিল মেনুতে?
ভারত সফরে এসে সইফ-করিনার সঙ্গে সিনে আড্ডায় অংশ নেন সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। আড্ডা হবে আর সেখানে খাবারদাবারের আয়োজন থাকবে না, তা কী হতে পারে। তাই ধর্মা প্রোডাকশনের অফিসে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজের জন্য পেটপুজোর এলাহী আয়োজন করা হয়। তাও মাত্র ৪৮ ঘণ্টার পরিকল্পনায়। শেফ আনন্দ মোরওয়ানি এবং রোহন মঙ্গালোরকার তাঁদের খাবারদাবারের আয়োজন করেন। স্বাদের বৈচিত্র্যের কথা মাথায় রেখে মেনুতে নানা প্রদেশের খাবারদাবার রাখা হয়। গুজরাটি থেকে পাঞ্জাবি, সিন্ধি খাবারদাবার ছিল মেনুতে।
মিনি বড়াপাও, কচুরি, ধোকলা, চিলি চিজ ক্রোকেটসের স্বাদ চেটেপুটে উপভোগ করে দু’জনে। মিষ্টিমুখে পাতে দেওয়া হয় জিলিপি, গোলাপজাম। সবই পরিমাণে অল্প হলেও চেখে দেখেন তাঁরা। এছাড়া চিকেন নার্গিসি কোপ্তাও দেওয়া হয় তাঁদের। মেনুতে ছিল আনারস ও পোস্তর চাটনি। স্কচ এগ, বিটরুট অ্যান্ড গোট চিজ টিক্কি সঙ্গে পিন্ডি ছোলে এবং ইয়োগার্টও দেওয়া হয় তাঁদের। মেনুতে ছিল পার্সি ছোঁয়াও।
সবচেয়ে জনপ্রিয় ডিমের পদ ডিম ভুজিয়া খাওয়ানো হয় তাঁদের। পার্সি কিমা শাকশুকা উইথ রোস্টেড বেল পেপারস এবং গ্লুটেন ফ্রি ক্লাউটনস ছিল মেনুতে। সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ চেখে দেখেন কাঁকড়াও। সঙ্গে দেওয়া হয় টমেটোর চাটনি। দেওয়া হয় স্মোকড ল্যাম্ব শোলডার। যা খেয়ে নাকি অভিভূত তাঁর। ট্যামারিন্ড অ্যান্ড ওয়ালনাট শস, ক্রিসপি শ্যালটস এবং ফ্রেঞ্চ পেস্ট্রিও খেতে দেওয়া হয়।
জানা গিয়েছে, ভারত সফরে এসে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ নাকি খাবারদাবারের স্বাদ চেটেপুটে উপভোগও করেন। ধর্মা প্রোডাকশনের অফিসে খাওয়াদাওয়ার আগে আদ্যোন্ত বলিউডি স্টাইলে স্বাগত জানানো হয়েছে ব্রিটেনের রাজপরিবারের সদস্যকে। ‘কভি খুশি কভি গম’ ছবির ‘বলে চুড়িয়া’এবং ‘সে শাভা শাভা’- এই দুই গানে বিশেষ নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছিল। উইলিয়মের সঙ্গে এহেন উপস্থাপনা উপভোগ করেন সইফ-করিনাও। বলে রাখা ভালো, গত ২০১৬ সালের পর এই প্রথম একসঙ্গে ভারত সফরে আসেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সফরের গোড়া থেকেই কখনও বাংলার শিল্পীদের বোনা পোশাকে আবার কখনও বা রাস্তায় শচিন তেন্ডুলকরের সঙ্গে ক্রিকেট খেলে ‘কাটিং চা’ও খেয়েছেন উইলিয়াম।
মতামত দিন