প্রবল বৃষ্টির জেরে ম্যাচ বাতিল লাল-হলুদের

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL)দ্বিতীয় ম্যাচে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের মহিলা দলের। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নীতা ফুটবল অ্যাকাডেমি‌। এই ম্যাচের

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL)দ্বিতীয় ম্যাচে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের মহিলা দলের। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নীতা ফুটবল অ্যাকাডেমি‌। এই ম্যাচের দিকেই নজর ছিল সকল সমর্থকদের। তবে প্রথম থেকেই সকলকে চিন্তায় রেখেছিল বৃষ্টির ভ্রুকুটি।

যারফলে সন্ধ্যা সাতটা থেকে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে দেওয়া হয়েছিল আধা ঘন্টা। যারফলে অনেকেই মনে করেছিল যে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হয়তো শুরু হবে এই ম্যাচ‌। আরও দেখুনঃ অতিরিক্ত সময় গোল হজম, পাকিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ভারত কিন্তু ভারী বৃষ্টির জেরে তা আর সম্ভব হল না। (IWL)যারফলে বাধ্য হয়েই বাতিল ঘোষণা করা হয় এই ফুটবল ম্যাচ‌।

আগামী ২৩শে নভেম্বর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ। যেখানে লড়াই করতে হবে বেঙ্গালুরুর কিকস্টার্ট ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এখন সেই ম্যাচের জন্যই দলকে প্রস্তুত করতে চাইবেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। গতবারের খেতাব জয়ের পর দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়েই এই ইন্ডিয়ান উইমেন্স লিগ শুরু করেছে ইস্টবেঙ্গল।

প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল কেরালার শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিকে‌। দলের হয়ে জয়সূচক গোল করেছিলেন ফাজিলা ইয়াকপুত। আজ সেই ধারাবাহিকতা বজায় রেখে জয় ছিনিয়ে নেওয়ার টার্গেট থাকলেও বৃষ্টির জন্য বাতিল ঘোষণা করা হয় এই ম্যাচ‌‌।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗