আবাহনী-মোহামেডান সাবেক তারকাদের মিলনমেলা

দেশের ফুটবলের সোনালি সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের দ্বৈরথ অন্যরকম উত্তাপ-উত্তেজনা ছড়াত। দর্শক-সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। সে ইতিহাস পেছনে ফেলে আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আবাহনী

দেশের ফুটবলের সোনালি সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের দ্বৈরথ অন্যরকম উত্তাপ-উত্তেজনা ছড়াত। দর্শক-সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। সে ইতিহাস পেছনে ফেলে আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আবাহনী মাঠে এক প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুদল। এ ম্যাচকে কেন্দ্র করে আবাহনী ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয় আবাহনী প্রাঙ্গণ। ২০২৪ সালে সরকার পতনের পর দুর্বৃত্তের হামলায় বিধ্বস্ত হয়েছিল আবাহনী ক্লাব। প্রাণচাঞ্চল্য কমে যাওয়া ক্লাবটিতে প্রাণ ফেরাতেই সাবেক তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়।

এ ম্যাচে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। বৃষ্টিভেজা দিনে আবাহনীর মাঠের বিকাল যেন ফুটবল উৎসবে রূপ নেয়। দেশবরেণ্য সাবেক ফুটবলারদের মিলনমেলা, স্মৃতিচারণ ও আবেগের মিশেল মিলে প্রীতি ম্যাচের আয়োজনটি হয়ে ওঠে অনন্য। মোহামেডানের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির জানান, প্রয়াত বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রীতি ম্যাচ আয়োজনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রীতি ম্যাচে আবাহনী ও মোহামেডান কেউই জেতেনি। স্কোরলাইন ছিল ১-১।

আবাহনী ও মোহামেডান দুদলের হয়েই খেলেছেন সাবেক ফুটবলার মাসুদ। তিনি বলেন, ‘আজকে আমাদের সাবেক খেলোয়াড়রা খেলেছে, যা একটি মিলনমেলার মতো হলো। খুবই ভালো লাগছে।’ মোহামেডানের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব বলেছেন, সাবেকদের নিয়ে এমন আয়োজনে আবারও আবাহনী-মোহামেডানের আবহ ফিরে পেয়েছি। আবাহনীর সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল অতীতের স্মৃতিচারণ করে বলেন, আবাহনী-মোহামেডান ম্যাচের আবেগ ছিল অন্যরকম। টিম পজিশনের থেকেও বেশি ইমোশন থাকত এ ম্যাচে। সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু বলেন, ২০০১ সালের পর আবার আবাহনী-মোহামেডান ম্যাচ খেললাম।

প্রীতি ম্যাচশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা করছে সরকার। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে উপমহাদেশ, এশিয়া ও ইউরোপের দলগুলোকে নিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করতে চায় বাংলাদেশ। পাশাপাশি দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে ক্লাবগুলোতে একাডেমি ও খেলার মাঠ বাধ্যতামূলক করা এবং আবাহনী লিমিটেডের অসমাপ্ত ক্লাব কমপ্লেক্সের কাজ নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়ার কথা বলেছেন আমিনুল হক।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗