দোভালকে সমন পৌঁছে দিতে ভারতের আদালতকে অনুরোধ নিউইয়র্কের আদালতের

ভারতের খালিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা হত্যা ষড়যন্ত্র মামলায় জারি করা সমন ভারতীয় আদালতের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন নিউইয়র্কের আদালত। ভারতের জাতীয় নিরাপত্তা উপ

ভারতের খালিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা হত্যা ষড়যন্ত্র মামলায় জারি করা সমন ভারতীয় আদালতের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন নিউইয়র্কের আদালত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে পান্নুন যে মামলা দায়ের করেছেন, তাতে হাজিরার জন্য নিউইয়র্ক আদালত আগেই সমন জারি করেছিলেন। দোভাল ও গোয়েলদের ঠিকানায় সেই সমন পৌঁছে দিতে সাহায্য করতে এবার দিল্লির তিন আদালতকে অনুরোধ করা হয়েছে।নিউইয়র্ক ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা দিল্লির পাতিয়ালা হাউস আদালত, দ্বারকা আদালত ও তিস হাজারী আদালতকে সমন গ্রহণ করে তা সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ করা হয়েছে দ্য হেগ কনভেনশন অনুযায়ী।বিচারপতি ফাইল্লা দিল্লির আদালতগুলোর কাছে অনুরোধ করেছেন, এই সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা যা করবেন, তা যেন লিখিতভাবে যুক্তরাষ্ট্রের আদালতকে জানানো হয়।সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সমন জারিতে সাহায্যের এই বিষয়টি বাধ্যতামূলক নয়।ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পান্নুন খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’–এর প্রতিষ্ঠাতা।মার্কিন পুলিশ নিখিলকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে।

বিচারে নিখিল দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি নিজেও দোষ স্বীকার করেছেন। আগামীকাল শুক্রবার নিউইয়র্কের আদালত তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন।নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুন তাঁকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় অজিত দোভাল, সামন্ত গোয়েল, নিখিল গুপ্তা ও বিকাশ যাদবকে।পান্নুনের অভিযোগ, তাঁকে হত্যার সব চক্রান্ত করেছিলেন অজিত দোভাল। তিনিই ছিলেন মূল চক্রী।

দোভালদের বিরুদ্ধে সেই মামলার সমন জারি করা হয়েছিল ভারতীয় দূতাবাসের মাধ্যমে। এবার দিল্লির তিন আদালতের মাধ্যমে সেই সমন পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।ভারত সরকারের পক্ষ থেকে আগেই অবশ্য ওই অভিযোগ ‘সাজানো ও মনগড়া’ বলা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছিলেন, ভারতীয় উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে আনা ওই অভিযোগ শুধু সাজানো ও মনগড়াই নয়, তা বিদ্বেষপূর্ণও। মামলাটিও অসাড়। ভারত তা প্রত্যাখ্যান করছে।পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের আদালতজয়সোয়াল আরও বলেছিলেন, সমনের মতো বিচার বিভাগীয় নথি জারি করা যায় শুধু নির্দিষ্ট মনোনীত সংস্থা মারফত।

এ ক্ষেত্রে সেই সংস্থা আইন ও বিচার মন্ত্রণালয়।পান্নুন মার্কিন আদালতকে বলেছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় দোভালকে সমন ধরাতে তিনবার ব্যর্থ হয়েছেন। ভারত মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন জারির সাধারণ প্রক্রিয়া সফল হয়নি। ফলে হেগ কনভেনশন অনুযায়ী এই বিকল্প পথ গ্রহণ করতে হয়েছে।অজিত দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗