শুরুতেই হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল

এশিয়া কাপ রাইজিং স্টারসের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৮ উইকেটে ধসিয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। লাল-সবুজের প্রতিনিধিরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৫৪ বল হাতে রেখেই। দোহা ইউনিভার্সিটি অব সায

এশিয়া কাপ রাইজিং স্টারসের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৮ উইকেটে ধসিয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। লাল-সবুজের প্রতিনিধিরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৫৪ বল হাতে রেখেই। দোহা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুতেই জিসান আলী (১০), বাবর হায়াত (১০) ও রেয়ানশ শর্মাকে (৪) হারিয়ে চাপে পড়ে যায় হংকং।

তবে চতুর্থ উইকেটে অংশুমান রাথ ও আইজাজ খান প্রতিরোধ গড়েন। অংশুমান ৮৭ বলে ৭৭ ও আইজাজ ১০৬ বলে ৬৭ রান করেন। শেষদিকে শহীদ ওয়াসিফের ১৭ ও এহসান খানের অপরাজিত ৯ রানে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে হংকং। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩৩ রানে নেন ৩ উইকেট।

২২০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে (১২) হারায় বাংলাদেশ। শাহাদাত হোসেন ৪৩ রান করে ফেরেন। পরে সাইফ হাসান ও ইয়াসির আলীর অবিচ্ছিন্ন জুটিতে ৪১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সাইফ ১১৬ বলে ৮৬* ও ইয়াসির ৫১ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১* রান করেন।

অলরাউন্ড পারফরম্যান্সে (৮৬* রান ও ১/৩৩) ম্যাচসেরা হন সাইফ। বাংলাদেশ ‘এ’: ২২০/২, ৪১ ওভার (সাইফ ৮৬*, ইয়াসির ৭১*, শাহাদাত ৪৩; শুক্লা ১/৪১ ও ইকবাল ১/৪৬)।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗