নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি

নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে টহলে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল

নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে টহলে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ তথ্য জানায়।এর আগে গতকাল সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।গতকাল বেলা পৌনে তিনটার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। দুপুরে তাঁরা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন।পিকআপ ভ্যান চুরির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিপুলিশ জানায়, পিকআপ ভ্যানটি উদ্ধারের পর চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা শুরু হয়। পরে দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটি চুরির কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নামও তিনি জানিয়েছেন।

তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।রেস্তোরাঁর সামনে পিকআপ রেখে খেতে যান পুলিশ সদস্যরা, এসে দেখেন গাড়ি উধাও

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗