বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

বিএনপি অন্যদের বিপদে ফেলতে গিয়ে নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, দলটি শুধু নিজেরাই বিপদে পড়েনি, দেশের ১

বিএনপি অন্যদের বিপদে ফেলতে গিয়ে নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, দলটি শুধু নিজেরাই বিপদে পড়েনি, দেশের ১৮ কোটি মানুষকেও সংকটের দিকে ঠেলে দিয়েছে। এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে এখন নিজেরাই সেই কবরে পড়ছে।

শুধু নিজেরা বিপদে পড়েনি, বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—‘মুঝে বাঁচাও, বাঁচাও!’ তিনি আরও লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার। এদিকে একই দিন বিএনপিকে উদ্দেশ করে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তিনি অভিযোগ করেন, দেশের বাইরে থেকে পলাতক আওয়ামী লীগ আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা এবং দুটি থানা পুড়িয়ে দেওয়ার জন্যও তিনি আওয়ামী লীগকে দায়ী করেন।

সারজিস আলমের দাবি, দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে তিনি পোস্টে উল্লেখ করেন। পোস্টে বিএনপির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তিনি লেখেন, যারা ভোটের স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নিজেদের বিক্রি করেছেন, অর্থের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেছেন কিংবা সাময়িক লাভের আশায় আশ্রয় দিয়েছেন, তাঁদের এখন অনুশোচনা হচ্ছে কি না, তা ভেবে দেখা উচিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতারা ঠিক থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

তাই আগে নিজের দলে নেতৃত্বের নিয়ন্ত্রণ ও ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি। তিনি অভিযোগ করেন, বিএনপির আশ্রয়, প্রশ্রয় ও সাহস পেয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা এত দূর এগিয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗