ফের সস্তা সোনা ও রুপো, এক ধাক্কায় কতটা কমল দাম? কলকাতার দর জানুন

কলকাতা: বিয়ের মরশুমে সোনা ও রুপোর বাজারে স্বস্তি ক্রেতাদের জন্য। টানা নিম্নমুখী দুই মূল্যবান ধাতুর দর। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দেশের বাজারে ফের দাম কমেছে সোনা ও রুপোর। আন্তর্জাতিক বাজারেও একই প্র

কলকাতা: বিয়ের মরশুমে সোনা ও রুপোর বাজারে স্বস্তি ক্রেতাদের জন্য। টানা নিম্নমুখী দুই মূল্যবান ধাতুর দর। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দেশের বাজারে ফের দাম কমেছে সোনা ও রুপোর। আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের নীতি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিই এই দরপতনের অন্যতম কারণ। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার দ্রুত কমানোর পথে হাঁটবে না, এমন ইঙ্গিত পাওয়ার পর চাঙ্গা হয়েছে ডলার। পাশাপাশি বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড। ডলারের শক্তি বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে সোনার আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, ডলারে কেনাবেচা হওয়া এই ধাতু অন্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। সেই প্রভাব পড়েছে সোনা ও রুপোর বাজারে। CNBC-র প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দর এক ধাক্কায় ২.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৭৩৯.৩৯ ডলারে পৌঁছেছে।

লেনদেনের সময় এক পর্যায়ে দাম আরও নেমে ৩,৭৩৪.৭৬ ডলারে ঠেকে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের পর এই দরকে সর্বনিম্ন বলে উল্লেখ করা হয়েছে। ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারও ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৭৪১.৮০ ডলারে লেনদেন শেষ করেছে। ভারতীয় বাজারেও দর কমার ছবি স্পষ্ট। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এ বৃহস্পতিবার সকালে সোনার ফিউচার ০.৭৮ শতাংশ নেমে প্রতি ১০ গ্রামে ১,২৯,৪৪০ টাকায় লেনদেন হচ্ছিল। রুপোর ফিউচারও প্রায় ০.৫১ শতাংশ কমে প্রতি কেজি ১,৬০,৬৭০ টাকায় দাঁড়ায়। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৮০ লক্ষ টাকা ছাড়িয়েছিল। রুপোর দরও তখন প্রতি কেজিতে ৪.২০ লক্ষ টাকার রেকর্ড স্তরে পৌঁছেছিল। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২৮,৯৮০ টাকা। ২২ ক্যারেটের ক্ষেত্রে দর ১,১৮,২৩২ টাকা। ৯৯৯ বিশুদ্ধতার রুপো প্রতি কেজি ১,৬০,১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ১,২৯,২০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,১৮,৪৩৩ টাকা। সেখানে এক কেজি রুপোর দর ১,৬০,৩৭০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হচ্ছে ১,২৯,৩০০ টাকা। ২২ ক্যারেটের দর ১,১৮,৫২৫ টাকা। রুপোর দাম প্রতি কেজি ১,৬০,৫০০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ১,২৮,৯৯০ টাকা। ২২ ক্যারেটের দাম ১,১৮,২৪১ টাকা। শহরে এক কেজি রুপো বিকোচ্ছে ১,৫৯,৮৪০ টাকায়। হায়দরাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১,২৯,৩৭০ টাকা এবং ২২ ক্যারেটের দর ১,১৮,৫৮৯ টাকা। রুপোর দাম প্রতি কেজি ১,৬০,৩০০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,২৯,৫৪০ টাকা।

২২ ক্যারেট সোনার দর ১,১৮,৭৪৫ টাকা। সেখানে প্রতি কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ১,৬০,৫১০ টাকা। তবে এই দরগুলিই গয়নার চূড়ান্ত দাম নয়। শহর ও বিক্রেতা অনুযায়ী মূল্যে কিছুটা ফারাক হতে পারে। তার উপর সোনার গয়না কিনলে জিএসটি, মজুরি বা মেকিং চার্জ-সহ অন্যান্য খরচও যোগ হয়। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট দোকান থেকে সেদিনের চূড়ান্ত দর জেনে নেওয়া জরুরি। একটার পর একটা ফ্লাইট বাতিল, বিপুল ঋণের বোঝা! বন্ধের পথে স্পাইসজেট? ভারতে আসছে Norton-এর দুই প্রিমিয়াম বাইক, ২০২৭-এ বড় চমক?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗