শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদ উদ্দিন (৪০)। ছামিদুল চক কল্যাণী এলাকার নুরুল আমিনের ছেলে।

জাহিদ গাড়িদহ কাঞ্চনপুর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টায় জয়লাজুয়ান বাজার থেকে ছামিদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৭টার দিকে গাড়িদহ বাজার এলাকা থেকে জাহিদ উদ্দিনকে গ্রেপ্তার করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.

তোফাজ্জল হোসেন। পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর শেরপুর থানায় করা একটি মামলার (এজাহার নম্বর ১৭, জিআর নম্বর ৩২৭) তদন্তে তাঁদের নাম আসামি হিসেবে উঠে এসেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗