মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার ঘটনায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার ঘটনায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ঘটনাস্থলে যেতে দেরি হয় তাদের।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পর মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টার পর ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

পরে সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহাজাহান সিকদার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের নিরাপত্তার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗