একা রামে রক্ষে নেই! উত্তরপ্রদেশ ভোটের আগে কৃষ্ণজন্মভুমি আন্দোলনের পুনরুজ্জীবন চায় বিজেপি, ফের করসেবার ডাক

একা রামে রক্ষা নেই। ভোট বৈতরণী পার করতে এবার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারস্থ হতে চলেছে বিজেপি! প্রাথমিকভাবে গেরুয়া শিবির উত্তরপ্রদেশে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য যে পরিকল্পনা করেছে, সেই ভোট পরিকল্পনায়

একা রামে রক্ষা নেই। ভোট বৈতরণী পার করতে এবার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারস্থ হতে চলেছে বিজেপি! প্রাথমিকভাবে গেরুয়া শিবির উত্তরপ্রদেশে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য যে পরিকল্পনা করেছে, সেই ভোট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ মথুরার শ্রী রামজন্মভূমি মন্দির আন্দোলন। আসলে ২০২৪ নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির নির্মিত হলেও সেটার কাঙ্ক্ষিত ফল ভোটবাক্সে পায়নি বিজেপি। গোটা দেশেই গেরুয়া শিবিরের লোকসভা আসন কমেছে। আবার যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, সেখানেও লোকসভায় হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। আসলে দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণের পর বিজেপি তথা হিন্দুত্ববাদী কর্মীদের মধ্যে উদাসীনতা তৈরি হয়েছিল। ঠিকমতো মাঠে নামেননি তাঁরা। সে অর্থে দেখতে গেলে ২০২৪ লোকসভা নির্বাচনের পর কিছুটা প্রাসঙ্গিকতা হারিয়েছে রাম জন্মভূমি আন্দোলন।

সম্ভবত সেকারণেই এবার কৃষ্ণজন্মভূমি আন্দোলন শুরু করে ফের হিন্দুত্ববাদীদের পথে নামাতে চাইছে গেরুয়া শিবির। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার দিন। ফাইল ছবি। সদ্য মথুরাতেই দু’দিনের চিন্তন শিবিরের আয়োজন করেছিল বিজেপি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গো-গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত দু’দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ শীর্ষনেতৃত্ব। সেখানেই ঠিক হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মভূমি ইস্যুকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসাবে তুলে ধরা হবে। ঠিক হয়েছে, আড়াই দশক আগে ঠিক যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেদিনই মথুরায় করসেবা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে করসেবকদের ওইদিন মথুরায় আমন্ত্রণ জানানো হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকেও ওই করসেবায় যোগ দিতে আহ্বান করেছেন।

আসলে বিজেপি ভালো মতোই জানে, ওই আমন্ত্রণ গ্রহণ করা অখিলেশের পক্ষে সম্ভব নয়। তাছাড়া মুলায়ম সিং যাদবের নামের পাশে করসেবকদের নিয়ে বিতর্কিত ইতিহাস রয়েছে। তাঁর আমলেই ১৯৯০ সালে পুলিশের গুলিতে ১৬ জন করসেবকের মৃত্যু হয়েছিল। সুকৌশলে বিজেপি সেই স্মৃতিও উসকে দিতে চাইছে। মথুরায় শাহী ইদগাহ মসজিদ। ফাইল ছবি। ‘অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়!’ আটের দশকের শেষদিকে তখন গোটা দেশ উত্তাল রাম জন্মভূমি আন্দোলনকে ঘিরে। সেইসময় করসেবকদের মুখে মুখে ফিরত এই স্লোগান। পরে তা বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডার রূপ নেয়।

গত ৫ আগস্ট এই অ্যাজেন্ডার একটা অংশ পূর্ণতা লাভ করেছে রাম মন্দিরের ভূমিপুজোর মধ্য দিয়ে। দ্বিতীয় অংশ অর্থাৎ কাশী-মথুরাতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণের কাজটা এখনও বাকি। আপাতত সেই আবেগ উসকে দিতে চাইছে বিজেপি। আসলে গেরুয়া শিবির জানে, এবার ভোট বৈতরণী পার হতে গেলে নতুন করে হিন্দুত্ববাদী রাজনীতির প্রয়োজন। রাজ্যে ১০ বছর ধরে বিজেপির সরকার চলছে। কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করছে। সেই সঙ্গে দলের অন্দরের কোন্দলও ভোগাচ্ছে। এই পরিস্থিতিতে একমাত্র হিন্দুত্ববাদই পারে গোটা বিজেপিকে একত্রিত করতে, কোন্দল ভুলে সব গেরুয়া কর্মীদের আসরে নামাতে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗