ছাত্রদলের হাতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বায়েজিদ কোতোয়ালকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বায়েজিদ কোতোয়ালকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে আটক করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে মারধর করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বায়েজিদ কোতোয়াল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপক্রিড়াবিষয়ক সম্পাদক ছিলেন। তবে এ ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। পালং মডেল থানার পুলিশ জানিয়েছে, বায়েজিদের সঙ্গে সংশ্লিষ্টদের জমি নিয়ে পূর্ববিরোধ রয়েছে।

এ নিয়ে মামলাও চলমান। সেই বিরোধের জের ধরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। পরে পুলিশ বায়েজিদকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হয়।

আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে। ৯৯৯-এ কল পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠিয়েছি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗