বরগুনায় বিএনপির সন্ত্রাস বিরোধী মিছিল

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা বিএনপি আজ জেলা শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা বিএনপি আজ জেলা শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন।

মিছিলে নেতৃত্ব দেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। মিছিলে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নি সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে।

এই সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মিছিলটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗