প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ১১)—জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১১ ∎ বিস্তৃত প্রশ্নপ্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখ। আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয়?উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হলো—১. আবহাওয়া হলো কোনো স

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১১ ∎ বিস্তৃত প্রশ্নপ্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখ। আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয়?উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হলো—১. আবহাওয়া হলো কোনো স্থানের অল্প সময়ের অবস্থা এবং এটি দ্রুত পরিবর্তনশীল। কিন্তু জলবায়ু হলো কোনো স্থানের ২৫-৩০ বছরের গড় অবস্থা এবং এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়।২.

তাৎক্ষণিকভাবে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি পরিমাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে জানা যায়। জলবায়ু দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণের মাধ্যমে হিসাব করা হয়।আবহাওয়ার পূর্বাভাস বেশ কিছু বিষয়ের ওপর নির্ভরশীল। কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ুপ্রবাহের দিক, তীব্রতা ইত্যাদি দিয়েই আবহাওয়ার পূর্বাভাস বা খবর দেওয়া হয়।প্রশ্ন: জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধান দুটি পদক্ষেপ কী কী? জলবায়ু পরিবর্তনের হার কমানোর চারটি উপায় লিখ।উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী মানুষ ঘূর্ণিঝড়, বন্যাসহ অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধান দুটি পদক্ষেপ হলো-১. জলবায়ু পরিবর্তনের হার কমানো।২. জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো।জলবায়ু পরিবর্তনের হার কমানোর চারটি উপায় হলো—১. জীবাশ্ম জ্বালানির (পেট্রল, ডিজেল) ব্যবহার কমানো।২.

নবায়নযোগ্য জ্বালানির (সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ) ব্যবহার বৃদ্ধি করা।৩. বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছপালা লাগানো।৪. সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন সৃষ্টি করা।মো. আবু সুফিয়ান, শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗