বিশ্বে বিভিন্ন গণহত্যার বিচার কীভাবে হয়েছে

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচা

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করবে। বৃহস্পতিবার হেগের স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া জাতিসংঘে সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-তে এই অভিযোগ দায়ের করেছিল।

গাম্বিয়ার এই অভিযোগ দায়েরের পরের বছর জানুয়ারিতে আইসিজে একটি অভ্যন্তরীণ রায় দিয়েছিল। সেই রায়ে রাখাইনের অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়াসহ আরো কিছু আদেশ দেওয়া হয়েছিল। এরও প্রায় সাত বছর পর রোহিঙ্গা গণহত্যা অভিযোগে গাম্বিয়ার করা ওই মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে আদালত। জাতিসংঘের এই বিচার আদালতের এই রায় ঘিরে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয় বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মানুষেরও আগ্রহ রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে সত্যিকার অর্থে কতটা বিচার প্রতিষ্ঠা পাবে সেটা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, "এটুকু বলতে পারি এই রায়ে তো কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা যাবে না। এখানে কোনো দণ্ড হবে না। শুধু তারা একটা ঘোষণা দিতে পারে"।

এর আগেও বিশ্বের ইতিহাসে জাতিগত নিধন, আন্তর্জাতিক গণহত্যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিচার হয়েছে। তবে, এর সবগুলো যে আন্তর্জাতিক বিচার আদালতে হয়েছে কিংবা সেগুলোর সবগুলোর সাজা যে একই ধরনের হয়েছে বিষয়টি এমন নয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗