ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে শিগগিরই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি চান, যা ভবিষ্যতে যুক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে শিগগিরই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি চান, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কোনো নতুন প্রেসিডেন্ট এলেও বহাল থাকবে। ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে। ভবিষ্যতে যদি কোনো খারাপ বা দুর্বল প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবুও আমি চাই চুক্তিটি যেন তার মেয়াদেও বহাল থাকে।’ ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমি শিগগিরই এর চূড়ান্ত নিষ্পত্তি করব। যেকোনো উপায়েই হোক, আমরা এর অবসান ঘটাব।’ ট্রাম্পের এ বক্তব্যে ইরান ইস্যুতে তার দ্বিমুখী কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে। একদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখছে ওয়াশিংটন, অন্যদিকে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখছে। ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে।

তার দাবি, তেহরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দেন, যেকোনো সমঝোতার মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ বন্ধ করতে হবে। ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি।

তারা একটি চুক্তি করতে চায়। তবে আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’ তবে সম্ভাব্য চুক্তির শর্ত, আলোচনার সময়সীমা কিংবা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যাতে একতরফাভাবে চুক্তি থেকে সরে যেতে না পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি ট্রাম্প। তার বক্তব্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক সমঝোতার আগ্রহের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রাখার বার্তাও স্পষ্ট হয়ে উঠেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗