সিরিজ জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সাত বছর পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই জরিমানার ধাক্কা খেল ভারত। শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে

নিউজিল্যান্ডের মাটিতে সাত বছর পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই জরিমানার ধাক্কা খেল ভারত। শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি সফরকারীরা।

সময়ের ছাড় হিসাব করার পরও নির্ধারিত লক্ষ্যের চেয়ে সাত ওভার পিছিয়ে ছিল শ্রেয়াস আইয়ারের দল। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়। সে হিসাবে সাত ওভার পিছিয়ে থাকায় ভারতীয় ক্রিকেটারদের জরিমানা হয়েছে ৩৫ শতাংশ। এই ধারায় সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ভারতের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেন। দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের লড়াইয়ে অবশ্য জয় দিয়েই সিরিজ শেষ করেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও ইশান কিষান ও অক্ষর প্যাটেলের ৪৬ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি।

শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০৯ রান। জবাবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২২ রানের জয়ে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নেয় ভারত। এর মধ্য দিয়ে সাত বছর পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗