ফুল-কপির এই সিজনে

চোখ ছলছল করছে সাইফুলের। এক সপ্তাহ গাধার খাটুনির পর অফিসে একটা প্রপোজাল জমা দিয়েছিল বসকে। আর বস? আজ রুমে ডেকে নিয়ে বললেন, ফুল কপি। তা-ও যদি একা ডেকে বলত। বলেছে পিয়নের সামনে। এটা কোনো কথা? এআইয়ের য

চোখ ছলছল করছে সাইফুলের। এক সপ্তাহ গাধার খাটুনির পর অফিসে একটা প্রপোজাল জমা দিয়েছিল বসকে। আর বস? আজ রুমে ডেকে নিয়ে বললেন, ফুল কপি। তা-ও যদি একা ডেকে বলত। বলেছে পিয়নের সামনে। এটা কোনো কথা? এআইয়ের যুগে একটু-আধটু কপি কে না করে?ইচ্ছে করছে বসের চেয়ার বরাবর টিয়ার শেল ছুড়ে মারতে। এ চোখে জল এনেছে যে বিনা কারণে, টিয়ার শেলের ধোঁয়া তার প্রাপ্য। সমস্যা একটাই, এই ধোঁয়াস্ত্র কই পাওয়া যায়, কে জানে?ফোনালাপ শেষ করে তাকালেন সাইফুলের দিকে। সমস্যা কী, চেয়ারে ছারপোকা নাকি? দাঁড়িয়ে পড়লেন কেন?

আপনার প্রজেক্ট সেলিব্রেট করতে হবে না?বসের রুমে ঢোকার সময় ঘুণাক্ষরেও বোঝা যায়নি দিনটা এমন যাবে! ফোনে কথা বলতে থাকা বস হাতের ইশারায় বসতে বললেন সাইফুলকে। তারপরেই ঘটল ঘটনা। হাতে সাইফুলের প্রপোজালের ফাইলটা তুলে পিয়নকে ডাকলেন বস। ফাইলটা দেখিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বললেন, ফুল কপি। বদের বদ পিয়ন, সাইফুলের দিকে তাকিয়ে সেকি মুচকি হাসি!মাথা চক্কর দিয়ে উঠল সাইফুলের। বস বলে পিয়নের সামনে এভাবে অপমান করবে? এটা ঠিক, কিছুটা গুগল মামা, কিছুটা চ্যাটজিপিটি কাকুর হেল্প সে নিয়েছে। এই সময়ে এসে, এটা কে নেয় না? কোয়ার্টার কপি, বড়জোর হাফ কপি করেছে। তাই বলে ‘ফুল কপি’ বলে মিথ্যা অপবাদ দেবে? প্রপোজাল পছন্দ না হলে বলে দিলেই হতো।

তা না করে, পিয়নকে ডেকে এনে ইনসাল্ট করা কি ঠিক? যে পিয়ন আবার একাই অফিসে বিবিসি, রয়টার্স, সিএনএন, ফক্সের দায়িত্ব পালন করে। ব্যাটা এতক্ষণে নিশ্চয়ই এই খবর ‘ব্রেকিং নিউজ’ বলে পুরো অফিসে রটিয়ে দিয়েছে।এখান থেকে বের হলেই পাশের ডেস্কগুলো থেকে ছুটে আসবে মালেক, সালেক, খালেক ভাই। সব হিংসুটে আর জেলাসরা দল বেঁধে মজা নেওয়া শুরু করবে। ইশ্‌, অ্যাকাউন্টস সেকশনের মিলির সঙ্গে ভাবটা প্রায় জমে উঠছিল। এই সিলি কারণে কী ভাববে তাকে? এইচআর ডিপার্টমেন্টের তুলি মুখ তুলে তাকাবে আর? ওকে বলাই হলো না, তোমার ডেস্কে হেলান দিয়ে যখন কেউ হেসে কথা বলে, আমার খুব জ্বলে।দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল সাইফুল। এখানে আর বসে থাকার মানেই হয় না। বস ততক্ষণে আরেকটা ফোনকলে। হাতে ইশারা দিলেন বসতে। ফোনালাপ শেষ করে তাকালেন সাইফুলের দিকে।

সমস্যা কী, চেয়ারে ছারপোকা নাকি? দাঁড়িয়ে পড়লেন কেন? আপনার প্রজেক্ট সেলিব্রেট করতে হবে না?সাইফুল নিজেকে আর কুল রাখতে না পেরে বলল, ‘স্যার, মানুষকে মূল্যায়ন করা...’কথা শেষ করার আগেই পিয়ন ঢুকল। হাতে একটা ট্রে। ট্রেতে রাখা প্লেট দুজনের সামনে রেখে বলল, ‘এই নেন স্যার। গরম-গরম ফুলকপির বড়া।’মুখ উজ্জ্বল হয়ে উঠল বসের। একটা ফুলকপির বড়া ফুঁ দিয়ে মুখে ঢোকাতে ঢোকাতে বললেন, ‘আপনার প্রজেক্ট সিলেক্ট হয়েছে। সেটার এই “ফুলকপি” সেলিব্রেশন কেমন লাগল? আপনিই বলুন, এই মৌসুমে ধোঁয়া ওঠা ফুলকপির বড়ার চেয়ে ভালো আর কিছু আছে?’ সাইফুল হাঁ হয়ে দুপাশে মাথা নাড়াল।বস আরেকটা ফুলকপির বড়া মুখে ঢুকিয়ে বললেন, মানুষ মূল্যায়ন নিয়ে কী যেন বলতে চাইলেন?বসের দেখাদেখি সাইফুলও একটা ফুলকপির বড়া ফুঁ দিয়ে মুখে ঢুকিয়ে বলল, ‘মানুষকে মূল্যায়ন করার এমন অদ্ভুত ক্ষমতা শুধু আপনার মধ্যেই আছে, বস।নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট; যেদিকে তাকাই আপনিই বেস্ট।’তুমি কবে ফিরবে?আমার আছে পাসপোর্ট এলপিজি এক্সপ্রেস আপা যেভাবে দেশে ফিরতে পারেনসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণকাকে কীভাবে খুশি করবেন?করপোরেট তেল

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗