বাংলাদেশে ভেঙে ফেলা হল কিংবদন্তি ঋত্বিক ঘটকের বাড়ি! ইতিহাস মুছতে চাইছে তারেক সরকার?

ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন রাজশাহীর যে পৈতৃক বাড়িতে, অশান্ত বাংলাদেশে সেই বাড়ির উপরই কোপ পড়ল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাংশ। যে মানুষটি দুই বাংলার ছিন্নমূল, বাস্তুহারাদের কষ্ট-যন্ত্

ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন রাজশাহীর যে পৈতৃক বাড়িতে, অশান্ত বাংলাদেশে সেই বাড়ির উপরই কোপ পড়ল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাংশ। যে মানুষটি দুই বাংলার ছিন্নমূল, বাস্তুহারাদের কষ্ট-যন্ত্রণার কাহিনি সিনেপর্দায় ফুটিয়ে তুলেছিলেন, পদ্মার সঙ্গে যাঁর আত্মিক যোগ ছিল, তাঁর বাংলাদেশের বাড়িই আজ নিশ্চিহ্ন! এর আগে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, রোকেয়া বেগমের ছবিতে কালিমালিপ্ত করা থেকে আঁচ পড়েছিল সত্যজিৎ রায়ের পৈতৃকভিটের উপরও। এবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভেঙে ফেলা হল ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ। ঘটনার ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।

ভেঙে ফেলা হল কিংবদন্তি ঋত্বিক ঘটকের বাড়ি! কিংবদন্তি পরিচালকের বাড়ি ভাঙা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’র সদস্যরাও। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানানো হলেও সুপরিকল্পিতভাবে ঋত্বিক ঘটকের বাড়িটি নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালকের পৈতৃক ভিটের যে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে, সেখানে তাঁর একশোতম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ওই ঘরের দেওয়ালে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর একাধিক সিনেমার নাম-ছবিও। “দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল ও ভেঙে ফেলার চেষ্টা চলে আসছে।

আমরা প্রতিবারই প্রতিবাদ করি, এবং আবারও একই চেষ্টা করা হয়।” ঋত্বিকের পৈতৃক বাড়িটি রয়েছে রাজশাহীর মিয়াপাড়ার ঘোড়ামারা এলাকায়। তবে এই ভিটেকে আর বাড়ি বলার অবকাশ নেই! কারণ খোলা আকাশের নিচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাল ইটের স্তূপ, শ্যাওলায় মোড়া ভাঙা পাঁচিল, প্রাচীন ইমারতটির ভগ্নদেহের টুকরো টুকরো অংশ। ফাটা দেওয়ালের গায়ে বিবর্ণ হয়ে যাওয়া কিছু চিত্র, যার একটি ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকীর স্মারক। এই অবশ্য প্রথম নয়। ২০২৪ সালেও একাধিকবার ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়ির উপর কোপ পড়েছে।

এপ্রসঙ্গে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ বলেন, “অবশিষ্ট ঘরগুলোর একটির দেওয়াল ভেঙে ফেলা হয়েছে এবং একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল ও ভেঙে ফেলার চেষ্টা চলে আসছে। আমরা প্রতিবারই প্রতিবাদ করি, এবং আবারও একই চেষ্টা করা হয়।” সরকারের উদাসীনতা নিয়েও আক্ষেপ করেন তিনি। সেই প্রেক্ষিতেই সভ্যমহলের একাংশ প্রশ্ন তুলেছে, তাহলে কি ইতিহাস মুছতে চাইছে তারেক সরকার?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗