West bengal News Live Update: সুপ্রিম নির্দেশে দেশে ফিরেই FIR কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলু
কলকাতা: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে ফিরেই তিনি আদালতের দ্বারস্থ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অজয়কুমার মুখোপাধ্যায়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্টও করেন শুভেন্দু।
ক্যাপশনে লেখেন, “নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও আনন্দিত। এই সাক্ষাতে তাঁর হাতে বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্পে নির্মিত মা দুর্গার একটি প্রতিমা তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গের উন্নয়ন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্য ও বাংলার মানুষের কল্যাণের স্বার্থে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁর মূল্যবান সময়, পরামর্শ ও পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।” বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে ( Kolkata Medical College Unrest) অশান্তির ঘটনায় তীব্র নিন্দা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রয়োজনে এই কমিটিকে সাহায্য করবে কলকাতা পুলিশ। শারদ্বতের দাবি, মুষ্টিমেয় ১০ থেকে ১৫ জন এই হামলার সঙ্গে জড়িত। মূলত অতি বাম ও নকশালপন্থীদেরই নিশানা করেছেন তিনি। বিস্তারিত পড়ুন, মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় তদন্ত কমিটি গঠন, ‘অতি-বাম, মানসিক মাওবাদীরা’ তাণ্ডব চালিয়েছে, দাবি শারদ্বত মুখোপাধ্যায়ের দমকল বিভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের জন্য যা যা গাইড লাইন দিয়েছিল সেই গাইডলাইন মেনে কাজ এখনও সম্পন্ন হয়নি। দমকলের কাছে আরও সময় চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিস। এমনটাই দাবি করছেন আধিকারিকরা। ফলে এখনই নো অবজেকশন মিলছে না অভিষেকের অফিসের।
কলকাতা হাইকোর্টে জানাতে চলেছে দমকলের আধিকারিকরা। আগামী ২৩ তারিখ। ফলে যে অবস্থায় অফিস এই মুহূর্তে রয়েছে, সেই অবস্থাতেই থাকবে যেহেতু আদালতে মামলা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিট অফিসে দমকল আধিকারিকরা। অভিষেকের ভাড়া নেওয়া অফিসে দমকল ব্যবস্থা ঠিক মতো ছিল কি না তা দেখার জন্য আধিকারিকরা এসে পৌঁছছেন ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। গতকাল সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পর আজ সকাল থেকে জগন্নাথধাম পুরীতে শুরু হয়েছে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি। সম্ভাব্য দুর্যোগ ও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চূড়ান্ত সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে ওড়িশা প্রশাসন, দমকল বিভাগ এবং লাইফগার্ডরা।
মতামত দিন