কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ে ফাঁসি ‘লজ্জার’, বললেন প্রধান বিচারপতি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলে

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। বিচারপতি হিসেবে এ চেয়ারে বসে এমন রায় দেওয়া লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

শুনানিতে আপিল বিভাগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব? ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিন আসামি।

বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তাদের মধ্যে আমিনুজ্জামান ফারুকের সাজা ও মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে আপিল বিভাগে শুনানির সময়ই বয়সের বিষয়টি সামনে আসে। মামলার নথি অনুযায়ী, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চারজনের বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তবে আমিনুজ্জামান ফারুকের বয়সসংক্রান্ত বিষয়টি সামনে আসার পর তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় কীভাবে দেওয়া হলো, তা নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন উঠেছে। আপিল শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য এবং বয়সসংক্রান্ত এই প্রশ্ন মামলাটির বিচারপ্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।The post কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ে ফাঁসি ‘লজ্জার’, বললেন প্রধান বিচারপতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗