West Bengal Cyclone Update: আচমকা দিক পরিবর্তন আকভানের, এবার বাংলার দিকে নজর?

সকাল থেকে মেঘলা আকাশ। বাংলাতে প্রভাব পড়তে শুরু করল আকভানের। শুক্রবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, অর্ণব-মুরাসুর মতোই অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার সীমান্ত এলাকায়

সকাল থেকে মেঘলা আকাশ। বাংলাতে প্রভাব পড়তে শুরু করল আকভানের। শুক্রবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, অর্ণব-মুরাসুর মতোই অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার সীমান্ত এলাকায় ল্যান্ডফল হতে পারে।তবে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, ওড়িশাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আকভান।

কাল দুপুরে পুরীর দক্ষিণে, গোপালপুরে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের।ওড়িশা উপকূলে ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাআজ পুরী, গোপালপুরে লাল সতর্কতা জারি হয়েছে। যেহেতু, বাংলার পাশেই ল্যান্ডফল তাই এর প্রভাব পড়বে।ওড়িশার সমুদ্রে নামা ইতিমধ্যেই নিষেধ করে দেওয়া হয়েছে,উপকূলের জেলায় বন্ধ স্কুল। বন্ধ রয়েছে পুরীর মন্দির। ঘূর্ণিঝড়ের জেরে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রেলের।ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ভিজছে অঘ্রাণের বাংলা।

উত্তরমুখী ঘূর্ণিঝড়ে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গেআজ ৫ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও।হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা,হুগলিতে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বিঘ্ন ঘটার জোর আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত।

রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকেছে কালো মেঘে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗