রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে দেখা গেছে। এ বৃষ্টিতে শীতের আমেজ তৈরি হয়েছে। অনেককে শীতের পোশাক পরেও বাইরে বের হতে দেখা গেছে।
রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নেই। এর সঙ্গে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
দিনের তাপমাত্রা আরো কমতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে শুরু করে।
তবে এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর আবহাওয়ায় তার আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।
মতামত দিন