কেঁচো খুড়়তে কেউটে! কেন খলিস্তানি-বিষ্ণোইদের খুনের হুমকির মাঝে ‘বেঁচে গেলাম’ বলেন? ফাঁস অমিতাভের

গত একমাসে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চন। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং তো কখনও বা আবার অশীতিপর মেগাস্টারের উপর খলি

গত একমাসে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চন। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং তো কখনও বা আবার অশীতিপর মেগাস্টারের উপর খলিস্তানপন্থী জঙ্গিদের হামলার ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে এসেছে। এরপরই বিগ বি’র নিরাপত্তা আরও জোরদার করেছে মুম্বই পুলিশ। এমনকী ‘জলসা’ চত্বরও মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। এমতাবস্থায় দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে ‘বেঁচে গেলাম’-এই দুটি শব্দ লিখেছিলেন অমিতাভ। যা দেখে শাহেনশা অনুরাগীরাও বুক ঠুকে বলেছিলেন, ‘এই না হলে বুকের পাটা!’ একাংশ আবার এই বয়সেও মেগাস্টারের দাপটের স্তুতি করেছিলেন।

কিন্তু অমিতাভ কি হামলা থেকে রক্ষা পেয়েই ‘বেঁচে গেলাম’ লিখেছিলেন? এতদিনে খোলসা করলেন বিগ বি। তার ২৪ ঘণ্টার ব্যবধানে খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ ওরফে এসজেএফ-এর মাথা গুরপতবন্ত সিং পান্নুন অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দেয়। সোশাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টে তার বার্তা, ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’ অনুমান, অমিতাভের সাম্প্রতিক পোস্টের প্রেক্ষিতেই পান্নুনের এহেন হুঁশিয়ারি। সোমবারই অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিয়েছে খলিস্তানপন্থী গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। এক হুমকিবার্তায় স্পষ্ট জানানো হয়েছে, “যতই গ্রেপ্তার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন, গুলি আপনাদের উপর চলবেই।

মুম্বইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!” তার ২৪ ঘণ্টার ব্যবধানে খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ ওরফে এসজেএফ-এর মাথা গুরপতবন্ত সিং পান্নুন অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দেয়। সোশাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টে তার বার্তা, ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’ অনুমান, অমিতাভের সাম্প্রতিক পোস্টের প্রেক্ষিতেই পান্নুনের এহেন হুঁশিয়ারি। ১৯৮৪ সালের দাঙ্গার কথা মনে করিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচীর জন্য মুম্বইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের ডাক দিয়েছিল সে। এবার অমিতাভ জানালেন কেন তিনি এক্স হ্যান্ডেলে ‘বেঁচে গেলাম’ কথাটি লিখেছিলেন? অমিতাভ বচ্চন। ছবি: সোশাল মিডিয়া নতুন এক পোস্টে খোলসা করেছেন বিগ বি।

তাঁর মন্তব্য, “‘কেবিসি’র শুটিংয়ের সময় প্যান্টের বেল্ট ছিঁড়ে গিয়েছিল, তাই চটজলদি নাড়া (প্যান্ট বাঁধার দড়ি) দিয়ে কাজ চালিয়ে নিলাম। তাই লিখেছি ‘বঁচ গয়ে’।” অমিতাভের এহেন রসিক পোস্ট দেখে একাংশের মন্তব্য, ‘কতই কী-ই না ভাবা হল, আর আপনি কিনা এই কারণে বেঁচে গেলাম বলেছিলেন? এ তো কেঁচো খুড়়তে কেউটে।’ কেউ বা পালটা রসিকতা করে লিখেছেন, ‘স্যর, এত সস্তা বেল্ট কেন পরেছিলেন?’ এহেন নানারসিক মন্তব্যের ভিড় মন্তব্য বাক্সে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗