India Railways: লোকাল থেকে দূরপাল্লা, একাধিক ট্রেনের সময় সূচির পরিবর্তন
ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আবার পরিবর্তন। ওড়িশাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আকভান। কাল দুপুরের মধ্যে পুরীর দক্ষিণে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের। আর ঘূর্ণিঝড়ের জেরে ট্রেনের যাত্রা পুনর্নির্ধারণ ও নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি ইস্ট কোস্ট রেলের রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের যাত্রাসূচিতে পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে। পাশাপাশি কয়েকটি ট্রেনকে যাত্রাপথে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ১৯ নভেম্বর: ১৫২২৭ নম্বর এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৮০৪৬ নম্বর সিএইচজেড–এসএইচএম ইস্ট কোস্ট এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে।
২০৮৩৮ নম্বর জেএনআরডি–বিবিএস সুপারফাস্ট এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৮৪৪৮ নম্বর জগদলপুর–ভুবনেশ্বর স্পেশাল ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১২২৪৬ নম্বর এসএমভিবি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ১২৭০৪ নম্বর সেকেন্দ্রাবাদ–হাওড়া ফালকনুমা এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১২৬৬৩ নম্বর হাওড়া–টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১২৮৬৩ নম্বর হাওড়া–এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৮০৪৭ নম্বর শালিমার–ভাস্কো অমরাবতী এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। * ১৮১১৭ নম্বর রাউরকেলা–জিএনপিআর রাজ্যরানি এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
১২৮৩৯ নম্বর হাওড়া–চেন্নাই মেল ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ২২৬৪৪ নম্বর পাটনা–ইআরএস সুপারফাস্ট এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ২০ নভেম্বর: ২০৮০৭ নম্বর ভিএসকেপি–এএসআর এসএফ হীরাকুদ এক্সপ্রেস ৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৬৮৪৪৬ নম্বর পিএসএ–সিটিসি প্যাসেঞ্জার ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে। ৬৮৪৩৪ নম্বর জিএনপিআর–সিটিসি মেমু ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৬৮৪২০ নম্বর পিএসএ–বিবিএস মেমু ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ২০৮৪১ নম্বর ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ১৮৪৬৩ নম্বর ভুবনেশ্বর–এসবিসি প্রশান্তি এক্সপ্রেস ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
২২৮১৯ নম্বর বিবিএসএন–ভিএসকেপি ইন্টারসিটি এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ০৮০৪৫ নম্বর শালিমার–সিএইচজেড স্পেশাল ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৮ নভেম্বর: ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেসকে যাত্রাপথে দক্ষিণ রেল ও দক্ষিণ মধ্য রেলের তরফে ৩ ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে। ২২৯৭৩ নম্বর গান্ধীধাম–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে পশ্চিম রেল, মধ্য রেল ও দক্ষিণ-পূর্ব মধ্য রেলের তরফে ২ ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে। ১৫৬৪৬ নম্বর এসসিএল–সিএইচজেড এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে ছাড়বে।
মতামত দিন