রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪
রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ চারজন আহত হয়েছেন। এদিকে, শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন
রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ চারজন আহত হয়েছেন।
এদিকে, শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া রাত ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র ও ঋণস্বীকার:
আমার দেশ ↗
মতামত দিন