ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাইন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাসীহুল্লাহ, দারুন নাজাত সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার পরিচালক আনছারুল হক সিদ্দিকী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক স্বপন বনিক, উপজাতীয় গোষ্ঠির চেয়ারম্যান সুনিল বর্মন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা সমাজে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ সমাজের সকল ধর্মের ধর্মাবলম্বী ও ধর্মীয় নেতাদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা বজায় রাখতে অনুরোধ জানান।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗