Gold Scam: সোনায় মেশানো হচ্ছে রেনিয়াম, ক্রয়ের আগেই আশঙ্কা ক্রেতাদের!

ভারতে সোনা কেনার ক্ষেত্রে ক্রেতারা সাধারণত ৯১৬ হলমার্ক এবং জুয়েলারির পরীক্ষার উপর ভরসা করেন। কিন্তু সেই পরীক্ষার যন্ত্রই যদি ভুল তথ্য দেয়? রাজস্থানের যোধপুরে সোনায় ভেজাল নিয়ে এক চাঞ্চল্যকর তদন্তে

ভারতে সোনা কেনার ক্ষেত্রে ক্রেতারা সাধারণত ৯১৬ হলমার্ক এবং জুয়েলারির পরীক্ষার উপর ভরসা করেন। কিন্তু সেই পরীক্ষার যন্ত্রই যদি ভুল তথ্য দেয়? রাজস্থানের যোধপুরে সোনায় ভেজাল নিয়ে এক চাঞ্চল্যকর তদন্তে এমন আজব কথা উঠে এসেছে। (Credit - Getty Images)সংবাদমাধ্যমের দাবি, সোনার সঙ্গে রেনিয়াম নামক একধরণের ভারী ধাতু মেশানো সম্ভব। তদন্তকারীদের দাবি, প্রায় ১০% রেনিয়াম মেশালেও কিছু প্রচলিত পরীক্ষার যন্ত্রে সোনার বিশুদ্ধতা ২২ ক্যারেট দেখাতে পারে। (Credit - Getty Images)রিপোর্ট অনুযায়ী, ১ গ্রাম রেনিয়াম পাউডারের সঙ্গে ৭.৮৩ গ্রাম খাঁটি সোনা মেশানো হয়েছিল।

মোট ওজন গিয়ে দাঁড়ায় ৮.৮৩ গ্রাম। এরপর তৈরি করা গয়না বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হলে যন্ত্রে ২২ ক্যারেট সোনার ফলাফল দেখানোর দাবি করা হয়। (Credit - Getty Images)তদন্তকারীদের দাবি, একটি হলমার্কিং কেন্দ্র থেকে ওই গয়নায় ৯১৬ মার্ক দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ৯১৬ হলমার্কের অর্থ গয়নাতে ৯১.৬% খাঁটি সোনা রয়েছে। তবে এই পরীক্ষার ফল এখনও যাচাই করা হয়নি। (Credit - Getty Images)রেনিয়াম কী?

এটি আসলে একটি বিরল ও ভারী ধাতু। উচ্চ তাপমাত্রায় কাজ করতে সক্ষম হওয়ায় বিশেষ শিল্পক্ষেত্রে এর ব্যবহার করা হয়। এর ঘনত্ব বেশি হওয়ার ফলে শুধু ওজন দেখে সোনার ভেজাল শনাক্ত করা সহজ নয়। তবে উন্নত পরীক্ষার যন্ত্রে কিন্তু রেনিয়াম শনাক্ত হয়ে যাবে। (Credit - Getty Images)বিশেষজ্ঞদের পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতে ব্যাপকভাবে রেনিয়াম মিশিয়ে সোনা বিক্রির অভিযোগকে সত্যি গ্রহণ করা যাচ্ছে না। তবে যোধপুরের এই ঘটনা কিন্তু সোনাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

(Credit - Getty Images)তবে সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। (Credit - Getty Images)

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗