দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন—হাসিনাকে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মাটিতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের তাণ্ডবলীলা চলছে। চারদিকে স্বজন হারানোর কান্না আর হাহাকারে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠছে। ত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মাটিতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের তাণ্ডবলীলা চলছে। চারদিকে স্বজন হারানোর কান্না আর হাহাকারে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠছে। তবুও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধনে এতটুকুও থেমে নেই আগুন সন্ত্রাসীদের কার্যক্রম। কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের মতো আর কত পরিবারকে সান্ত্বনা দিতে হবে, তা কেউ বলতে পারে না।

বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণ রুখে দাঁড়াবে।

সরকারবিরোধী চেতনায় কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক দোসররা? বাংলার মাটিতে নৈরাজ্যকারীদের ঠাঁই হবে না।’ রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে তিনি ফরিয়াদ জানান, হতভাগ্য পিতা যেন তাঁর ছেলের হত্যাকারীদের বিচার নিজের চোখে দেখে যেতে পারেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

উল্লেখ্য, লকডাউনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুর্বৃত্তায়নমূলক রাজনীতির শিকার হয়ে মঙ্গলবার রাতে হামলার পর গাড়িচাপা দিয়ে উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কৃষক দলের এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই দিন ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পুলিশ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗