সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে বুধবার দুপুরে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাঘ গ্রামের মকছেদ আলীর ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুন রোজিনা খাতুন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়াকে কেন্দ্র করে মোতালেবের সঙ্গে ঝগড়া ও কথাকাটাকাটি হয়।

এরই জেরে রাতে মোতালেব তার স্ত্রীকে গরু জবাই করা ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗