Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাট। একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। নিরাপত্তাবাহিনীর তরফে আত্মসমর্পণের জন্য বারবার আবেদন জা

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাট। একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। নিরাপত্তাবাহিনীর তরফে আত্মসমর্পণের জন্য বারবার আবেদন জানানো হলেও তাতে রাজি হয়নি ওই জঙ্গি। শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। তাতেই মৃত্যু হয় তার। গত ১১ নভেম্বর আখন এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল লতিফ। ওই হামলায় তিনজন সিআরপিএফ কর্মী আহত হয়েছিলেন। আরও পড়ুন: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল লতিফের সহযোগী উমর নিসার দার।

এরপর থেকেই লতিফের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই ঘটনায় পাঁচশোরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর মধ্যেই নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশের তরফে ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা করেন আধিকারিকরা। কুলগামের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আনায়াত আলি নিজেও তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাঁকে বোঝানো হয়, তার জীবন এখনও অনেক বাকি।

সে যথেষ্ট তরুণ, তাই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। শুধু ভিডিও কল নয়, মসজিদের বাইরে মাইকিং করেও তাকে আত্মসমর্পণের আবেদন জানানো হয়। কিন্তু কোনও কথাতেই রাজি হয়নি লতিফ। বরং রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। এরপরই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীও পাল্টা জবাব দেয়। শেষ পর্যন্ত ওই সংঘর্ষে নিহত হয় লস্কর জঙ্গি। Congratulations guys.

Some dishes are best served cold, even in cold weather. এই অভিযানে নিরাপত্তাবাহিনী যথেষ্ট সংযম দেখিয়েছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। কারণ, লতিফ একটি মসজিদের ভিতর থেকে গুলি চালাচ্ছিল। যাতে ধর্মীয় স্থানের কোনও ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছিল। উল্লেখ্য, গত ১১ নভেম্বর আখন এলাকায় সিআরপিএফের চেকপোস্টে হামলার আগে লতিফ এবং উমর নিসার দার একাধিক জায়গায় রেইকি করেছিল বলে তদন্তে উঠে এসেছে। ১০ নভেম্বর মীর বাজার, আখন, হাবলিশ এবং কিলাম এলাকায় তাদের গতিবিধি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পুলিশের দাবি, নিরাপত্তাবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতেই এই রেইকি চালানো হয়েছিল। হামলার পর পালানোর সময়ও তাদের গতিবিধি ক্যামেরায় ধরা পড়ে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗