Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন বিহারের বিধায়ক অনন্ত সিং। সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে, এই প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে থাকছে ভালবাসা, সম্মান এবং একটি 'Thar' (গাড়ি)।

মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন বিহারের বিধায়ক অনন্ত সিং। সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে, এই প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে থাকছে ভালবাসা, সম্মান এবং একটি 'Thar' (গাড়ি)। অনন্ত-কন্যা শিবাঙ্গী বিয়ে করবেন ঋষিকেশ কুমারকে যিনি 'অঙ্কিত' নামেও পরিচিত। কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। তাঁদের বাড়ি পটনার বিহতার কৃষ্ণনগরে। আগামী বুধবার যেদিন বিয়ের অনুষ্ঠান, সেই দিন আয়োজিত দৌড় প্রতিযোগিতার জন্য সারা দেশ থেকে বিশেষ জাতের ঘোড়া আসছে। এই প্রতিযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, ঘোড়াগুলির চলার ভঙ্গি, দৌড়ানোর সময় এরা একই সঙ্গে দু'টি পা উপরে তোলে।

ঘোড়াপ্রেমীরা এই অনন্য স্টাইল দেখার জন্য বিশেষভাবে উচ্ছ্বসিত। প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত প্রায় ৫০টি ঘোড়া নওয়াদায় এসে পৌঁছেছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতায় ২০০টিরও বেশি ঘোড়া অংশ নেবে। নওয়াদার একটি বিশাল মাঠে অনেক প্রতিযোগীকে অনুশীলন করতে দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অনন্ত সিং। যাকে দুলার চাঁদ যাদব হত্যা মামলায় ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একসময় অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে রাজনীতিতে আসেন মোকামার বিধায়ক অনন্ত সিং।

দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অক্টোবরের শেষ দিকে তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। নওয়াদায় ঐতিহাসিকভাবেই ঘোড়দৌড় আয়োজিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রচলন কিছুটা কমে গেলেও, 'ছোট সরকার' নামে পরিচিত অনন্ত সিং এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। এই বিয়েতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থান-সহ বিভিন্ন রাজ্য থেকে অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ঘোড়দৌড়ের জন্য একটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। জানা গেছে, বিজয়ী পুরস্কার হিসেবে একটি Thar এসইউভি (SUV) পাবেন। বিভিন্ন রাজ্য থেকে ঘোড়সওয়ারদের আসার কথা রয়েছে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

অনন্ত সিং-এর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নীলম দেবী লাদমার মা ব্রহ্মাণী মন্দিরে প্রথম আমন্ত্রণপত্রটি নিবেদন করেছেন। বিয়ের ছয় দিন পর আরেকটি গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে : ১ ডিসেম্বর। দুলারচাঁদ হত্যা মামলায় অনন্ত সিংকে সেই তারিখের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। ঘোড়দৌড়, পুরস্কার হিসেবে Thar গাড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর তারকা অতিথিদের উপস্থিতি—অনন্ত সিংয়ের চিরচেনা ঢঙে আয়োজিত এই বিয়েটি উঠে এসেছে শিরোনামে। Bihar News

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗