Madhuri Dixit Skincare: মাধুরীর মত এভারগ্রিন হতে চান? লাখ লাখ টাকার প্রোডাক্ট নয়, এটা মাখুন
শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে সলমন খান, সবার সঙ্গেই চুটিয়ে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাঁর সেই বিখ্যাত মিষ্টি হাসি দেখলে আজও বহু মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়। কথা হচ্ছে সবার প্রিয় মাধুরী দীক্ষিতের। বয়স ৫৯ ছুঁয়েছে। কিন্তু তাঁকে দেখে কি সে কথা বোঝার কোনও উপায় আছে? এখনও তাঁর ত্বকে উপচে পড়ছে জেল্লা। মুখে নেই কোনও বলিরেখার ছাপ। অনেকেই ভাবেন, বলিউড তারকারা বোধহয় রূপ ধরে রাখতে লাখ লাখ টাকার দামি ট্রিটমেন্ট করান। কিন্তু মাধুরীর ব্যাপারখানা একটু আলাদা।
সম্প্রতি এক পডকাস্টে তিনি নিজেই তাঁর রূপের রহস্য ফাঁস করেছেন। দামি কোনও ট্রিটমেন্ট নয়, রোজকার সাধারণ অভ্যাসের গুণেই তিনি এমন সুন্দর ত্বকের মালকিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের চামড়ার কোলাজেন ভাঙতে শুরু করে। এই কোলাজেনই ত্বককে টানটান রাখে। কোলাজেনের উৎপাদন কমে গেলেই চামড়ায় টানটান ভাব আর থাকে না। তখনই উঁকি দেয় বলিরেখা বা রিংকেলস। তাই ভিতর থেকে পুষ্টি জোগানোর সঙ্গে বাইরে থেকেও ত্বকের যত্ন নেওয়া খুব দরকার। মাধুরীও ঠিক এই কাজটাই করেন। রূপচর্চার জন্য তিনি মূলত তিনটি বেসিক জিনিস কখনও বাদ দেন না।
ত্বকের যত্নে কী কী ব্যবহার করেন মাধুরী? ভালো ময়শ্চারাইজার মাধুরী জানিয়েছেন, তাঁর রূপচর্চার প্রথম এবং প্রধান শর্ত হল ময়শ্চারাইজার। ত্বক পর্যাপ্ত আর্দ্রতা না পেলে খুব রুক্ষ হয়ে যায়। আর চামড়া শুষ্ক হলেই মুখে বয়সের ছাপ দ্রুত দেখা দেয়। তাই আবহাওয়া যেমনই হোক, নিজের ত্বকের ধরন অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার তিনি রোজ মাখেন। এতে ত্বক একেবারে নরম আর সতেজ থাকে। এসপিএফ যুক্ত সানস্ক্রিন তাঁর দ্বিতীয় হাতিয়ার হল সানস্ক্রিন। রোদের ক্ষতিকর ইউভি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। এতে ত্বকের বাইরের স্তর দুর্বল হয়ে যায়।
বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যায় মুখে। তাই মাধুরীর রুটিনে এসপিএফ ৩০ বা ৫০ যুক্ত সানস্ক্রিন মাস্ট। বাড়ির বাইরে গেলে সানস্ক্রিন মাখতে তিনি কখনও ভোলেন না। রেটিনল আর তৃতীয় যে জিনিসটা তিনি মাখেন, তা হল রেটিনল। বয়স বাড়লে স্কিনকেয়ার রুটিনে রেটিনল রাখাটা ভীষণ দরকারি। এটি আসলে ভিটামিন এ-র একটি বিশেষ রূপ। ত্বকের মেরামতিতে এটি দারুণ কাজ করে। বলিরেখা তো কমায় বটেই, সেই সঙ্গে কালো দাগছোপ কমাতেও রেটিনলের জুড়ি মেলা ভার। তবে যাঁদের ত্বক সেনসিটিভ বা যাঁরা প্রথমবার এটি মাখবেন, তাঁদের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
মতামত দিন