‘প্রত্যেক ভারতীয়ের রক্তে রাম’,জাভেদ আখতারের মন্তব্যে মৌলবীর খোঁচা, ‘নাম পালটে রাম পাল রাখুন’

ঈশ্বরে তিনি বিশ্বাসী নন। নিজেকে বরাবর ‘নাস্তিক’ বলেই দাবি করে এসেছেন জাভেদ আখতার। তবে এবার রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে নিজস্ব মতামত ব্য়ক্ত করতে গিয়ে রামদর্শন নিয়ে যেকথা বললেন, তাতে ফের বিতর্

ঈশ্বরে তিনি বিশ্বাসী নন। নিজেকে বরাবর ‘নাস্তিক’ বলেই দাবি করে এসেছেন জাভেদ আখতার। তবে এবার রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে নিজস্ব মতামত ব্য়ক্ত করতে গিয়ে রামদর্শন নিয়ে যেকথা বললেন, তাতে ফের বিতর্কে জড়াতে হল প্রবীণ গীতিকারকে। “অনেকে হয়তো আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের রক্তেই রামের সত্তা বইছে। যদিও কখনও…” সম্প্রতি ‘ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি’র মিউজিক ক্রিয়েটর রিপোর্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখছিলেন জাভেদ আখতার। সেখানেই ভগবান রামের চিরন্তন প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন তিনি।

ধর্মের গণ্ডি পেরিয়ে রাম কেন আজও তাৎপর্যপূর্ণ? তারও ব্যাখ্যা দেন প্রবীণ গীতিকার। জাভেদ আখতার বলেন, “রাম শুধু একজন ব্যক্তি নন, রাম ​​একটি আদর্শ, একটি নৈতিকতা, রাম একটি জীবনধারা। রাম একটি বিশেষ নান্দনিকতা, একটি বিশেষ নৈতিকতা। তাই যখনই আপনি রামদর্শনের কথা ভাববেন এবং তার সারমর্ম বুঝবেন, সেটা আপনার হৃদয়কে স্পর্শ করবে।” এরপর অবশ্য জাভেদ এও যোগ করেন যে, “অনেকে হয়তো আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের রক্তেই রামের সত্তা বইছে। যদিও কখনও রামকে একজন ব্যক্তি হিসেবে ধরা হয়, আমি বলব, তিনি তার থেকেও অনেক বড়, রাম এক জীবনধারা।” আর জাভেদের এহেন মন্তব্যেই ক্ষুব্ধ ‘অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনে’র সভাপতি মৌলানা সাজিদ রাশিদি।

জাভেদ আখতার। ছবি: সোশাল মিডিয়া “এদেশে আপনি উভয় শিবিরে পা রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে দুই নৌকায় চড়ার চেষ্টা করছেন।…” কোনওরকম রেয়াত না করেই জাভেদ আখতারকে খোঁচা দিয়ে সর্বভারতীয় মুসলিম সংগঠনের সভাপতির মন্তব্য, “জাভেদ আখতার একজন পাক্কা ব্যবসায়ী। বলিউডে তো গান বিক্রি হয়। উনি যদি এমন মন্তব্য না করেন, তবে ওঁর গান কিনবে কে?” এখানেই অবশ্য থামেননি তিনি। মৌলানা সাজিদ রাশিদি পালটা প্রবীণ গীতিকারকে নিজের নাম পালটে ‘রাম পাল’ রাখার নিদানও দিয়েছেন।

তাঁর মন্তব্য, “আমি একজন মুসলমান। আর আমি সেটা নিয়ে গর্বিত এবং আমি একটি সম্মানজনক জীবনযাপন করছি। কিন্তু এদেশে আপনি উভয় শিবিরে পা রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে দুই নৌকায় চড়ার চেষ্টা করছেন। এটা একেবারেই ঠিক নয়। জাভেদ আখতারের মতো মানুষ নিজের সততাকেও বিসর্জন দিতে পারেন।”

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗