রাজীবের কোলে সোনিয়া! সোনাক্ষীর বিদ্রুপ, ‘আমার সন্তানরা জানেও না ওদের কপালে কী নাচছে!’

মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শৈশবের স্মৃতি রোমন্থন করে রাহুল গান্ধী বলেছিলেন, “বাবা-মায়ের বন্ধন পারিবারিক জীবনের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের মধ্যেই

মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শৈশবের স্মৃতি রোমন্থন করে রাহুল গান্ধী বলেছিলেন, “বাবা-মায়ের বন্ধন পারিবারিক জীবনের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ত। খাবার খাওয়ার সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমার কাছে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় বলে মনে হত। আমি একবার আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মা তোমার বাবার কোলে বসে না কেন?” আর কংগ্রেস নেতার এহেন মন্তব্য নিয়েই রসিকতা করে চর্চার শিরোনামে সোনাক্ষী সিনহা। বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়ার দাম্পত্য জীবনের বিভিন্ন মিষ্টি স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল। আর সেই মন্তব্য ঘিরেই বর্তমানে রাজনৈতিকমহলে জোর তরজা।

উঠতে-বসতে খোঁচা দিচ্ছে বিজেপি। এবার রাহুলের মন্তব্য ঘিরে রসিকতাচ্ছলে বোমা ফাটালেন সোনাক্ষী সিনহা। সোমবার দিল্লিতে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর। উপস্থিত ছিলেন বিরোধী দলের বহু নেতা। ছিলেন কংগ্রেস নেত্রীর পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়ার দাম্পত্য জীবনের বিভিন্ন মিষ্টি স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল।

আর সেই মন্তব্য ঘিরেই বর্তমানে রাজনৈতিকমহলে জোর তরজা। উঠতে-বসতে খোঁচা দিচ্ছে বিজেপি। এবার রাহুলের মন্তব্য ঘিরে রসিকতাচ্ছলে বোমা ফাটালেন সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রামে ‘উমেনিয়া’ নামক এক সোশাল হ্যান্ডেলের পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শত্রুঘ্নকন্যা। ওই পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, ‘সোনিয়ার রাজীবের কোলে বসা নিয়ে এত হইচই কেন?’ আর এহেন পোস্ট ভাগ করে নিয়েই তার সঙ্গে কৌতুকপূর্ণ মন্তব্য জুড়ে দিয়েছেন অভিনেত্রী। সোনাক্ষী লিখেছেন, “বাপ রে!

আমার ভবিষ্যৎ সন্তানরা তো জানেই না তাদের কপালে কী আছে! তৈরি হয়ে থেকো বাচ্চারা (তোমরা এখন যেখানেই থাকো না কেন)!” আর নায়িকার এহেন মন্তব্য ঘিরেই আপাতত সোশাল পাড়ায় জোড় চর্চা। সোনাক্ষী সিনহার পোস্ট

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗