কুড়িগ্রামে নাশকতা ও সন্ত্রাসের মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সোনাহাট ও পাইকেরছড়া এলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সোনাহাট ও পাইকেরছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন (৬০)।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ২০২৪ সালের সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে নাশকতা ও সন্ত্রাসের মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতা আটক ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মাধ্যম থেকে নতুন তথ্য পাওয়ার সাথে সাথেই তা আপডেট করা হচ্ছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন 24TV.Live-এ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗