রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি; আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নিম্ন আদালত এ আদেশ দেন। এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে এ মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗