Easy cleaning hacks: স্টিলের বাসন এক্কেবারে চমকাবে রুপোর মত! জাস্ট এটা দিয়ে মুছে ফেলুন
রান্নাঘরে আর কিছু থাকুক বা না থাকুক, স্টিলের বাসন থাকবেই। তবে রোজকার ব্যবহারের জেরে একসময়ের ঝকঝকে বাসনেও কালচে ছোপ পড়ে, হারিয়ে যায় সেই নতুনের মতো চমক।তেল-মশলার দাগ আর জলের আয়রন, এই দুইয়ের দাপটেই স্টিলের বাসনে পড়ে চিটচিটে আস্তরণ। মাজার পরেও জেদি জলের দাগ কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না।
এই জেদি দাগ তুলতে বাজারচলতি দামি কেমিক্যালের কিন্তু একেবারেই প্রয়োজন নেই। বরং রান্নাঘরের তাকে থাকা খুব সাধারণ কয়েকটি উপাদান দিয়েই পুরনো বাসনকে ফের রুপোর মতো ঝকঝকে করে তোলা সম্ভব।বাসনের তেলচিটে ভাব দূর করতে জাদুর মতো কাজ করে বেকিং সোডা। সামান্য জলের সঙ্গে সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন, তারপর বাসনে লাগিয়ে নরম স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে নিলেই ফিরবে হারানো গ্লেজ।বাসনের গায়ে লেগে থাকা জলের ঘোলাটে বা সাদা দাগ তুলতে সাদা ভিনিগারের জুড়ি মেলা ভার।
সমপরিমাণ জল ও ভিনিগার একসঙ্গে মিশিয়ে একটি নরম কাপড়ের সাহায্যে মুছে নিলেই ম্যাজিক দেখতে পাবেন।দাগ যদি ভীষণ জেদি হয়, তবে তার উপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে দিন। এবার অর্ধেক কাটা লেবু দিয়ে আলতো হাতে ঘষে পরিষ্কার জলে ধুয়ে নিলেই কালচে দাগের আর কোনও অস্তিত্ব থাকবে না।বাসন ধোয়ার পর বাড়তি চমক আনতে বাইরের অংশে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা জলপাই তেল লাগাতে পারেন। মাইক্রোফাইবার কাপড়ে সামান্য তেল নিয়ে মুছলে সুন্দর গ্লেজ আসবে, তবে খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি না হয়।থালাবাসন ধোয়ার পর কখনওই ভেজা অবস্থায় ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া আবশ্যিক।
এই ছোট্ট নিয়মটি মাথায় রাখলে বাসনে জলের দাগও পড়বে না, আর বছরের পর বছর তা রুপোর মতো চমকাবে।
মতামত দিন