রাজবাড়ীতে কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের রজতজয়ন্তী, বৃত্তি পেল ৯ শিক্ষার্থী

রাজবাড়ী: শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে রাজবাড়ীতে মরহুম মিয়া মোহাম্মদ কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও

রাজবাড়ী: শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে রাজবাড়ীতে মরহুম মিয়া মোহাম্মদ কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ হোসেন খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো.

নুরুল ইসলাম ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বেনজির আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মরহুম মিয়া মোহাম্মদ কায়েম উদ্দীনের সন্তান ও বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ শাহানাজ পারভেজ। এ সময় অনুভূতি ব্যক্ত করেন অভিভাবক মিজানুর রহমান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পারভেজ মণ্ডল ও কাজী স্নিতা আরা। অনুষ্ঠানে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মেধাক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তাদের প্রত্যেককে নগদ অর্থ, বই ও সনদপত্র দেওয়া হয়।

এর মধ্যে প্রথম স্থান অধিকারীদের ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এ ছাড়া স্মৃতি পরিষদের ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী উপলক্ষ্যে শিক্ষার্থী নূর-ই-তায়্যেবা তন্বীকে বিশেষ উপহার হিসেবে একটি সোনার লকেট দেওয়া হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর মেধা বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসতে হবে। এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

তারা আরও বলেন, মরহুম মিয়া মোহাম্মদ কায়েম উদ্দীনের স্মৃতি ও আদর্শকে ধারণ করে স্মৃতি পরিষদ দীর্ঘ ২৫ বছর ধরে যে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।The post রাজবাড়ীতে কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের রজতজয়ন্তী, বৃত্তি পেল ৯ শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗