‘ভারত ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে’, আমেরিকায় দাঁড়িয়ে মোদী সরকারকে তোপ রাহুলের

নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশের মাটিতে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। ধুঁকছে উৎপাদন শিল্প। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাতে

নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশের মাটিতে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। ধুঁকছে উৎপাদন শিল্প। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে একাধিক সমস্যা। তাঁর অভিযোগ, প্রায় এক দশক ধরে ভারতের অর্থনৈতিক মডেল প্রত্যাশিত ফল দিতে পারছে না। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন কংগ্রেস সাংসদ। রাহুলের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দেশে। বিজেপির পাল্টা অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করছেন বিরোধী দলনেতা। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী তাঁকে ‘ভারত-বিরোধী প্রচারের নেতা’ বলেও কটাক্ষ করেছেন। ‘বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থায় বড় সমস্যা’ মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছন রাহুল। সেখানে পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘স্টার্টআপ ইন্ডিয়া’ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এই উদ্যোগগুলি দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে পারেনি।

রাহুলের কথায়, “ভারত এখন ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এটাই বাস্তব। কেউ চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারে। সংবাদমাধ্যমও উপেক্ষা করতে পারে। কিন্তু দেশে বিপুল বেকারত্ব রয়েছে। শিক্ষা ব্যবস্থাতেও বড় সমস্যা রয়েছে।” কংগ্রেস নেতার বক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু সেই ভিত দুর্বল হয়ে পড়েছে। শুধু পরিষেবা ক্ষেত্রের উপর নির্ভর করে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, উৎপাদন শিল্পকে নতুন করে শক্তিশালী করা প্রয়োজন। ‘টাটা কি আদানির হাতে চলে যাচ্ছে?’ দেশের বড় শিল্পগোষ্ঠীগুলির প্রসঙ্গ তুলেও কেন্দ্রকে নিশানা করেন রাহুল। গৌতম আদানি ও মুকেশ আম্বানির ব্যবসায়িক সম্প্রসারণের কথা উল্লেখ করে তাঁর প্রশ্ন, যখন ছোট ব্যবসাগুলি সমস্যায় পড়ছে, তখন মাত্র কয়েকটি বড় শিল্পগোষ্ঠীরই বৃদ্ধি হচ্ছে কেন? রাহুল বলেন, “ভারতে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না কেন?

দেশে শুধু আদানি ও আম্বানির ব্যবসাই বাড়ছে কেন?” এর পাশাপাশি টাটা গোষ্ঠী নিয়েও মন্তব্য করেন তিনি। আদানি গোষ্ঠীর হাতে টাটা চলে যাচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। যদিও এই মন্তব্যের ব্যাখ্যা দেননি তিনি। সাম্প্রতিক সময়ে টাটা গোষ্ঠীর সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের সঙ্গে আদানি গোষ্ঠীর আটটি হোটেল পরিচালনার চুক্তির প্রসঙ্গ থেকেই এমন মন্তব্য করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। মুম্বই, আমদাবাদ, লখনউ ও গুয়াহাটিতে এই হোটেলগুলি রয়েছে। ভোটে বিপুল খরচ নিয়েও প্রশ্ন আমেরিকার মঞ্চ থেকে ফের ভোট চুরির অভিযোগ সামনে আনেন রাহুল। নির্বাচনী প্রচারে বিজেপির বিপুল অর্থব্যয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, সাম্প্রতিক নির্বাচনে বিজেপির প্রচারের খরচ দেখে কংগ্রেসের নেতারা বিস্মিত হয়েছিলেন। রাহুলের বক্তব্য, পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জয় পাওয়া সম্ভব নয় বলেই তাঁদের মনে হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে অন্য দলগুলির তুলনায় বিজেপি ২০, ৩০, ৪০ এমনকি ৫০ গুণ বেশি অর্থ খরচ করেছে। সেই অর্থ কোথা থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে কোন নির্দিষ্ট নির্বাচনের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি কংগ্রেস সাংসদ।

ফ্রান্সের আন্দোলনের সঙ্গে ভারতের তুলনা ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে ফ্রান্স, ব্রাজিল ও আমেরিকার ঘটনাবলির সঙ্গে তুলনা করেন রাহুল। তাঁর মতে, যুব সমাজের ক্ষোভ, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কোনও একটি দেশের সমস্যা নয়। বিশ্বজুড়েই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, “ভারতে যা ঘটছে, ফ্রান্সে যা ঘটছে, তা বিশ্বের বাকি অংশে যা হচ্ছে, তার থেকে আলাদা করে দেখা যায় না।”   রাহুলকে পাল্টা আক্রমণ বিজেপির রাহুলের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর দাবি, বিশ্বের কাছে ভারত দ্রুততম বৃদ্ধির অর্থনীতিগুলির অন্যতম। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সমাজমাধ্যমে ভাণ্ডারী লেখেন, ভারতের অগ্রগতি এবং গণতন্ত্রের প্রতি রাহুলের বিরূপ মনোভাবের কারণেই বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলেন তিনি। দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে রাহুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি মুখপাত্র। কুলগামে লস্কর জঙ্গি নিকেশ, CRPF প্রধানের পোস্টে ‘ঠান্ডা খাবার’-এর ইঙ্গিত! ‘ভারতের কোনো শর্ত মানা হবে না!’ হাসিনা প্রত্যর্পণ নিয়ে তারেকের কড়া বার্তা

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗