ইয়েমেনে ১৭৮ হুথি যোদ্ধা হতাহত, ক্ষতিগ্রস্ত ৭৪ সামরিক সরঞ্জাম

ইয়েমেনের পশ্চিমা সরকারের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ১৭৮ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। তবে এরমধ্যে কত জন নিহত বা আহত তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জ

ইয়েমেনের পশ্চিমা সরকারের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ১৭৮ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। তবে এরমধ্যে কত জন নিহত বা আহত তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ইয়েমেন ডন’-এর অংশ হিসেবে গত কয়েক ঘণ্টায় তাদের বাহিনী ৬৬০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের অবস্থান, তাদের জন্য পাঠানো অতিরিক্ত সেনাদল এবং অস্ত্রশস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এসব হামলায় ৭৪টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗