গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল। অন্যদিকে বাংলাদেশে ঢাকার কাছে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়... রিপোর্ট করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সায়েদুল ইসলাম বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকার মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করে সেখানকার পোশাক কারখানার শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তারা একযোগে রাস্তায় নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে, সকালে কাফরুল ও পল্লবী এলাকায় বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ। বুধবার সকাল থেকেই তাদেরকে নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
মতামত দিন