PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
কলকাতা: অবসরের পর আর্থিকভাবে স্বচ্ছন্দ জীবন কাটাতে কর্মজীবন থেকেই সঞ্চয় শুরু করা জরুরি। প্রতি মাসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে তৈরি করা সম্ভব একটি দারুণ অবসরকালীন তহবিল। তবে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে, সেই সিদ্ধান্ত নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দুটি বিকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)। দুটি প্রকল্পেই কর ছাড়ের সুবিধা রয়েছে। তবে বিনিয়োগ, সুদ বা রিটার্ন এবং মেয়াদ শেষে টাকা তোলার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু পার্থক্য। আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী যাঁরা তুলনামূলক নিরাপদ বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থ জমাতে চান, তাঁদের কাছে PPF একটি জনপ্রিয় বিকল্প।
এই প্রকল্পটি সরকার দ্বারা সমর্থিত এবং এর মেয়াদ ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর করে একাধিকবার বিনিয়োগের সময়সীমা বাড়ানো যায়। PPF-এর অন্যতম আকর্ষণ হল এর কর কাঠামো। এই প্রকল্পটি Exempt-Exempt-Exempt বা EEE শ্রেণির অন্তর্ভুক্ত। অর্থাৎ, নির্দিষ্ট শর্তে বিনিয়োগের সময় কর ছাড়, জমা টাকার উপর অর্জিত সুদ এবং মেয়াদ শেষে পাওয়া সম্পূর্ণ অর্থই করমুক্ত থাকে। পুরনো কর কাঠামো বা Old Tax Regime-এ আয়কর আইনের ৮০সি ধারায় বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে বছরে জমার পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
ফলে PPF-এর ক্ষেত্রে নির্ধারিত ১ লক্ষ ৫০ হাজার টাকার কর ছাড়ের সীমার মধ্যেই থাকে এই বিনিয়োগ। তবে এই প্রকল্পে সুদের হার সরকার নির্ধারণ করে এবং নির্দিষ্ট সময় অন্তর তা পর্যালোচনা করা হয়। অন্যদিকে, NPS মূলত বাজার নির্ভর অবসরকালীন বিনিয়োগ প্রকল্প। এখানে বিনিয়োগকারীর টাকা শেয়ার, সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ডের মতো বিভিন্ন সম্পদে বিনিয়োগ করা হয়। ফলে PPF-এর মতো নির্দিষ্ট সুদের হার পাওয়া যায় না। বাজারের পরিস্থিতি এবং বিনিয়োগের পোর্টফোলিওর উপর নির্ভর করে রিটার্নের পরিমাণ। NPS-এর অন্যতম বড় আকর্ষণ হল অতিরিক্ত কর ছাড়।
পুরনো কর কাঠামোয় ৮০CCD(1) ধারার অধীনে ৮০সি-র সম্মিলিত ১ লক্ষ ৫০ হাজার টাকার সীমার মধ্যে কর ছাড় পাওয়া যায়। পাশাপাশি ৮০CCD(1B) ধারায় অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিনিয়োগকারীরা মোট ২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগ পেতে পারেন। এছাড়া কোনও সংস্থা কর্মীর NPS অ্যাকাউন্টে টাকা জমা দিলে ৮০CCD(2) ধারার অধীনেও কর ছাড় পাওয়া যেতে পারে। নির্দিষ্ট শর্ত ও সীমা মেনে এই সুবিধা পুরনো এবং নতুন, উভয় কর কাঠামোতেই প্রযোজ্য।
মতামত দিন