গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া গার্মেন্টসের সামনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তার

গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া গার্মেন্টসের সামনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সাদা জিপ গাড়িতে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেন। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িটিকে পুলিশের গাড়ি উল্লেখ করা হলেও এর সত্যতা পাওয়া যায়নি। ঘটনার সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এর কিছুক্ষণ পরই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো.

আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗