টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. জাফর আলম ওরফে জাফর উল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (১৭ নভ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. জাফর আলম ওরফে জাফর উল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী আলিশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাশাআল্লাহ টেলিকম অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাফর আলম মৃত ওমর হাকিম ও দুলু বেগমের ছেলে।

তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ৬৭৩/৬ নম্বর শেডের বাসিন্দা। এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗