টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, পুলিশের মোট ২৪ যানবাহনে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বর্ডার গার্ড ব

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলার সূত্রপাত হয়।

উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে থানাটি ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক যানবাহন পুড়ে যায়। হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, হামলায় থানার মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে থানায় হামলার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়িবহর আটকে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

এ ছাড়া সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচল বাধাগ্রস্ত হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗