মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঢাকা: রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আ

ঢাকা: রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল।

এ বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এর আগে, মঙ্গলবার রাত থেকে রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗